কমলগঞ্জে কবি ও বাম রাজনৈতিক আবু কায়সার খানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

October 21, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাম রাজনৈতিক, নাট্যকার, গীতিকার, হোমিও চিকিৎসক কবি আবু কায়সার খানের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ২০ অক্টোবর বুধবার মুন্সীবাজারের মির্জানগরস্থ প্রয়াতের সমাধিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি নিখিল কান্তি গোস্বামীর সভাপতিত্বে প্রয়াত কবি আবু কায়সার খানের জীবনকর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ডা. অবনী শর্ম্মা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, প্রয়াতের অনুজ আব্দুল মুগ্নী খান হেলাল ও ছেলে ফাকিদ খান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com