কমলগঞ্জে পুষ্টি বিষয়ক কর্মশালা

October 31, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্ঠার আলোয় আলো প্রকল্পের ব্যপস্থাপনায় পুষ্টি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর রোববার সকাল ১০টায় হীড বাংলাদেশ এর সম্মেলন কক্ষে প্রজেক্ট কোর্ডিনেটর মোঃ আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্টিত কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, পুষ্টিমান নিশ্চিত ও এ বিষয়ে তৃণমুল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে কৌশলগত দিক উপস্থাপন করা হয়।
প্রচেষ্টা আলোয় আলো প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর, ইসলামপুর, আলীনগর, মাধবপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের ১০টি চা বাগান এলাকার ৩ টি সরকারী ও ৭টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার শিশুদের সামাজিক সুরক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
কর্মশালায় অংশ নেন বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার তৌহিদ ফেরদৌস, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায়, হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী প্রমুখ।
এডুকো বাংলাদেশের সহায়তায় পরিচালিত শিশুদের জন্য নিরাপত্তা বেষ্টনীর সংহতি এবং সমন্বয় ও শিক্ষা বিস্তারের এই প্রকল্প বাস্তবায়নে প্রচেষ্টাকে অর্থায়ন করছে চাইল্ড ফান্ড কোরিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com