কমলগঞ্জে অতিষ্ট এলাকাবাসীর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ

আব্দুল বাছিত খান॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেংগা এলাকাবাসী উস্তার মিয়ার পরিবারের জুলুম অত্যাচারে অতিষ্ট হয়ে প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার মিজান মিয়া (২৫), পিতা: উস্তার আলী,স্বপন মিয়া (২২), পিতা: উস্তার আলী, জাবেদ মিয়া (২৭), পিতাঃ কাদির মিয়া, উস্তার আলী (৫৫), পিতাঃ মৃত জামান উল্যা, সর্বসাং: কালেঙ্গা, থানাঃ কমলগঞ্জ, জেলা: মৌলভীবাজার গন ইতিপূর্বে মৌলভীবাজার শহরের বলিয়ার ভাগ গ্রামে বসবাস করিতেন। কিন্তু ঐ এলাকার মানুষের বিভিন্ন বিষয়াদি নিয়া মারামারি, হাঙ্গা, ধাঙ্গামা সহ সকল প্রকার খারাপ কর্মকান্ড করার কারনে এলাকাবাসী তাদেরকে বাহির করিয়া দেন। বর্তমানে তারা কালেঙ্গা গ্রামে আসিয়া জায়গা ক্রয় করিয়া বাড়ি বানাইয়া অপরাধমূলক কর্মকান্ড করিয়া আসিতেছে। মিজান মিয়া ও স্বপন মিয়া এলাকার মধ্যে অবস্থান করিয়া নেশাজাতীয় দ্রব্য ইয়াবা, হিরোইন বিক্রয় করিয়া এলাকার যুব সমাজকে ধ্বংস করছে। গ্রামবাসী বাধার সৃষ্টি করিলে তারা একত্রিত হইয়া ধাঙ্গা হাঙ্গামা সহ মারধর করিয়া থাকে। মিজান মিয়া গত ২৭/০৯/২১ইং তারিখে রাস্তার মধ্যে দাড়িয়ে যুবক ছেলেদের নিকট ইয়াবা বিক্রয় করার সময় এলাকার রহিম মিয়া বাধার সৃষ্টি করিলে বিকাল ৫.০০ ঘটিকার সময় সংঘবদ্ধ হয়ে দা, লাঠি নিয়া অতর্কিতভাবে আক্রমন করিয়া রহিম মিয়াকে গুরুতর জখম করিলে রহিম মিয়া বাদী হইয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমল আদালতে একটি মামলা দায়ের করেন। ইয়াবা ব্যবসায়ী মিজান ও স্বপন মিলিত ভাবে মৌলভীবাজার শহর হইতে আরো মাদক ব্যবসায়ী নিয়া গ্রামের অনেক লোককে হেনস্থা করিতেছে বলে অভিযোগ রয়েছে। তাদের অত্যাচারে অতিষ্ট হইয়া এলাকাবাসী গত ১৭ অক্টোবর তারিখে সুÑবিচার প্রার্থনা করে মৌলভীবাজারের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। এলাকাবাসী জোর দাবি জানান তাদের আইনের আওতায় আনিয়া দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না করিলে এলাকার যুব সমাজকে ধ্বংস করিয়া ফেলিবে। এব্যাপারে উস্তার মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।




মন্তব্য করুন