শব্দ দূষণ নিয়ন্ত্রণে ৬ জনকে জরিমানা

November 9, 2021,

স্টাফ রিপোর্টার শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যক্তিকে জরিমানা ও ৪টি হাইড্রলিক হর্ণ জব্দ করা হয়।

৯ নভেম্বর মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার  মোঃ তানভির হোসেন। প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক মোঃ বদরুল হুদা। এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। গাড়ীচালক ও শ্রমিকদের শব্দদূষণরোধে সচেতন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com