ইউনিয়ন পরিষদ নির্বাচন: পুলিশের চাকুরী ছেড়ে ইউপি সদস্য পদে প্রার্থী

January 2, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মাটির টানে ও এলাকাবাসির সেবা করার লক্ষ্যে বিগত ৩ বছর আগে বাংলাদেশ পুলিশের চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন বুলবুল আহমেদ মধু। এর পর থেকেই এলাকাবাসির সেবায় কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর দাবির পরিপেক্ষিতে ৫ম ধাপের ইউপি নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্রের বৈধতা পেলেও নির্বাচনের প্রতীক দেওয়ার আগ মুহূর্তে চাকুরী ছাড়ার প্রত্যয়নপত্র না থাকায় প্রতীক না দিয়ে প্রার্থীতার বৈধতা স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। পরে উচ্চ আদালতে আপিল করে প্রচারণা শুরুর ৫দিন পর প্রার্থীতার বৈধতা আনেন। এর পরিপেক্ষিতে তাকে টিউবয়েল মার্কা প্রদান করে নির্বাচন কমিশন।
১ জানুয়ারী শনিবার রাতে আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানিয়ে সদস্য প্রার্থী বুলবুল আহমেদ মধু বলেন, তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তার পিতা আওয়ামীলীগের দু:সময়ের একজন সক্রিয় কর্মী মরহুম উহাব মিয়া আলীনগর ইউনিয়নের ২বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। পিতার আর্দশকে ধারণ করে তিনি এলাকাবাসির সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি সুষ্ট ও অবাধ নির্বাচনের আহ্বান জানান।
উল্লেখ্য, ৫ম ধাপে আগামি ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ ও সাধারণ সদস্য পদে ৩২৭ জনসহ মোট ৪৬৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com