কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে সিএনজি চালকের মৃত্যু : আহত-৩

January 5, 2022,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের বেপরোয়া গতির সিএনজি অটোরিকসা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক সিরাজ মিয়া (৫৫) এর মৃত্যু হয়েছে । এসময় অটোরিকসার ৩ যাত্রি গুরুতর আহত হয়েছেন।
বুধবার ৫ জানুয়ারী সকাল ৬টার দিকে উপজেলার বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌচ্ছে নিহত অটোরিকসা চালকের মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com