বড়লেখায় পূজা উদযাপন পরিষদের সম্মেলন, ৪১ সদস্যের কমিটি গঠন

January 23, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ২২ জানুয়ারী শনিবার বিকেলে আদিত্যের মহাল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমে অনুষ্টিত হয়। সম্মেলনে অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক রনজিত কুমার পাল। সভায় সর্বসম্মতিতে নরেশ দে’কে সভাপতি, নিবলু দত্তকে সাধারণ সম্পাদক, মানিক চক্রবর্তীকে কোষাধ্যক্ষ, সজল চন্দ্র নাথকে সহ-কোষাধ্যক্ষ, বিজয় দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি গনেশ ধর, সুদীপ চৌধুরী, রানা বিজয় দাস, চন্দন বিশ্বাস। যুগ্ম সাধারণ সম্পাদক প্রিতুষ দেব, রতন চন্দ, সহ সাংগঠনিক সম্পাদক রুহিত দে, দপ্তর সম্পাদক অজয় ঘোষ, আইন বিষয়ক সম্পাদক লিন্টু রঞ্জন দে, প্রচার সম্পাদক মোহন দে, প্রকাশনা সম্পাদক জয় বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক রাজন কর, সমাজকল্যাণ সম্পাদক নিভু বৈদ্য, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা বৈদ্য, পূজা সম্পাদক গনেশ কর প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com