পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বেয়াই এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
January 30, 2022,

স্টাফ রিপোর্টার॥ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাহিদপুর গ্রাম নিবাসী লন্ডন প্রবাসী পরিবেশমন্ত্রীর বেয়াই মোঃ মোশাহিদ আলী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি.।
মন্ত্রী আজ এক শোকবার্তায় জানান, মরহুম মোঃ মোশাহিদ আলী ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী। সদালাপী ও সজ্জন মোঃ মোশাহিদ আলী সারাজীবন মানুষের উপকার করে গেছেন। তাঁর মৃত্যু পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মোঃ মোশাহিদ আলী গতকাল লন্ডন সময় বিকেল ৫ টায় লন্ডনস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



মন্তব্য করুন