বড়লেখা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ময়না মিয়ার মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
February 3, 2022,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ময়না মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি.।
মন্ত্রী ৩ ফেব্রুয়ারী এক শোকবার্তায় জানান, মরহুম ময়না মিয়া ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। তিনি আজীবন মানুষের উপকার করে গেছেন। বয়োজ্যেষ্ঠ নেতা ময়না মিয়ার মৃত্যু পরিবার, সমাজ ও স্থানীয় আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ময়না মিয়া আজ বিকেল ৪ টায় সিলেটের এক বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



মন্তব্য করুন