চালের অবৈধ মজুদ রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম

February 8, 2022,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে চালের অবৈধ মজুদ রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

৮ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঊর্মি রায়।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক, পাট উন্নয়ন কর্মকর্তা, জেলা বাজার মনিটরিং কর্মকর্তাসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে ৪ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com