এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শাম্মী

February 15, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এবারের এইচএসসির ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এফএআর চৌধুরী শাম্মী। তিনি ২০১৯ সালে এসএসসি ও ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এছাড়াও তিনি ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পশ্চিম মুড়িয়াউক চৌধুরী আজিমউদ্দিন সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল। শাম্মী ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চায়।
শাম্মী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক (চৌধুরী বাড়ি) গ্রামের বাসিন্দা কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী ও মিনু রশীদ চৌধুরীর কন্যা এবং হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক-শিক্ষানুরাগী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহির মিয়া চৌধুরী ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলহাজ্ব আলতাফ মিয়া চৌধুরীর নাতনী।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী বলেন, এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেতে আমার মেয়ে অনেক কষ্ট করেছে। মেয়ের ভালো ফলাফলে আমরা খুশি।
আলাপকালে এফএআর চৌধুরী শাম্মী বলেন, এ সাফল্যের পিছনে আমার পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে। এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com