বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধূলা সামগ্রী বিতরণ

February 17, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com