বড়লেখায় শিক্ষানুরাগির মরণোত্তর সংবর্ধনা

February 20, 2022,

আব্দুর রব বড়লেখার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্ণিংবডির সাবেক সহসভাপতি প্রয়াত শিক্ষানুরাগি শামীম আহমদ চৌধুরীকে মাদ্রাসার পক্ষ থেকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০ ফেব্রুয়ারী রোববার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও গভর্ণিংবডির সভাপতি রফিকুল ইসলাম সুন্দর। মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন প্রয়াতের ছেলে আছাদুল ইসলাম চৌধুরী।

অধ্যক্ষ ফজলুল হাসান মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক আব্দুল মোহাইমিনের সঞ্চালনায় বক্তব্য দেন মাদ্রাসার গভর্ণিংবডির সহসভাপতি ডা. আইনুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক আব্দুল রব্বানী, আমির উদ্দিন, দাতা সদস্য সাংবাদিক আব্দুর রব, অভিভাবক সদস্য আক্তার হোসেন, সিদ্দিকুর রহমান, রিয়াজ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি বিপুল হোসেন, কামরুল হাসান, প্রয়াত শিক্ষানুরাগি শামীম আহমদ চৌধুরীর ছেলে আছাদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com