বড়লেখায় পদক্ষেপ’র ফ্রী মেডিকেল ক্যাম্প

February 26, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখা উদ্যোগে ২৫ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার প্রায় ৩শ’ দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে।
উপজেলার ধর্মদেহী সরকারি প্রথমিক বিদ্যালয়ে সমৃদ্ধি ফ্রী স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. পিযুস কুমার দে, ও ডা. নাজমুল হাসান।
উক্ত ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাববধান করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখার কো-অডিনেটর মো. মতিউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস, স্বাস্থ্য সেবিকা জলি নাথ, সুজাতা মালাকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com