বড়লেখায় কালেক্টরেট সহকারিদের  দ্বিতীয় দিনের কর্মবিরতিতে  সেবাগ্রহিতাদের ভোগান্তি

March 2, 2022,

আব্দুর রব বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) কার্যালয়ের কালেক্টরেট সহকারিরা দ্বিতীয় দিনের মত ২ মার্চ বুধবার সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। ভুমি প্রশাসনের কালেক্টরেট সহকারিদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহিতারা। স্থবিরতা দেখা দিয়েছে ভুমি প্রশাসনের যাবতীয় কার্যক্রমে।

উপজেলা ভুমি অফিসের সম্মুখে অনুষ্ঠিত কর্মবিরতির অবস্থান সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভুমি প্রশাসনের কালেক্টরেট সহকারি এনামুল হক, অনিন্দ দাস, সরূপা চন্দ্র চক্রবর্তী, আনোয়ার হোসেন, আব্দুল মুকিত প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com