কমলগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমান

March 14, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রবিবার ১৩ মার্চ দুপুরে এক অভিযানে জরিমানা আদায় করা হয় । মোট ৪ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
তদারকি অভিযানে পঁচা বাসি এবং ছত্রাকযুক্ত ফাস্ট ফুড সংরক্ষণ, সরবরাহ এবং বিক্রয় করা, নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর আজাদ এন্ড সন্সকে ৫ হাজার টাকা, রাফসান ফুড ১৫ হাজার টাকা, মেসার্স সুমি এন্টারপ্রাইজ ২৫ হাজার টাকা, মেসার্স বাবুল এন্টারপ্রাইজ ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় । মোট ৪ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com