কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

March 17, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৭ মার্চ সকাল ৮টায় শমসেরনগর রেলওয়ে স্টেশনের পাশে ভাদাইর দেউল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস নিচে কাটা পড়েন উত্তর ভাদাইরদেউল গ্রামের হরমুজ মিয়ার ছেলে রাফিজ মিয়া (৩০)। পরে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের অবগতে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শমশেরনগর পুলিশ ফাঁডির উপ পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার সদস্যদের সূত্রমতে রাফিজ মিয়া মানসিক প্রতিবন্ধী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com