রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

March 19, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার ১৯ মার্চ সকাল ১১টায় ছয়চিরি চৌধুরী বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সভাপতি প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পংকজ কুমার ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য অশোক বিজয় দেব কাজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য করুনা শর্ম্মা, বীর মুক্তিযোদ্ধা কৃপেশ চন্দ্র দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালীপদ দেব, সাবেক ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক শিপ্রাংশু পাল, সাবেক সাংগঠনিক প্রত্যুষ ধর, সাবেক কোষাধ্যক্ষ সজল শীল, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র রায়, ডা: শ্যাম সুন্দর গোস্বামী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকাশ পাল, বিজিত চন্দ্র দেবনাথ, সুবল চন্দ্র দেব, গঙ্গেশ দেবনাথ, রাইমোহন দেবনাথ, সিতাংশু কর্মকার, বাপ্পন দেবনাথ প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য অশোক বিজয় দেব কাজল। ২য় অধিবেশনে অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে শিপ্রাংশু পালকে সভাপতি ও সুবল চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com