কমলগঞ্জে তরুন সনাতনী সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত অপু সভাপতি, রিন্টু সম্পাদক

March 26, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা মৃত্তিঙ্গা চা বাগান সার্ব্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গনে তরুন সনাতনী সংঘ (টিএসএস) এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুক্রবার ২৫ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন করে সম্মেলন উদ্বোধন করেন ১নং রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুন সনাতনী সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট প্রীতম দত্ত সজীব।
তরুণ সনাতনী সংঘের আহবায়ক রিপন চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রিন্টু দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি গৌরাপদ রায় রাজু, সাধারণ সম্পাদক পবলু দত্ত জয়, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ মল্লিক সাগর, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ পাল, ভগবত পাঠক অসীম শর্মা, মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার রায়, মৃর্ত্তিঙ্গা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, চা শ্রমিক নেতা দিলীপ ঘোষ, বিকাশ প্রসাদ পাল।
সম্মেলনের ২য় পর্বে বিকেলে তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি গৌরাপদ রায় রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পবলু দত্ত জয় এর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে অপু রায় পার্থকে সভাপতি, রিন্টু দাশকে সাধারণ সম্পাদক ও গৌরব শীল অসীমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট তরুণ সনাতনী সংঘ কমলগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com