কমলগঞ্জে বিজ্ঞান প্রকল্প ও বিজ্ঞানযাত্রা-২ সংকলনের মোড়ক উন্মোচন

March 27, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানযাত্রা-২ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। শনিবার ২৬ মার্চ বেলা দেড়টায় বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রীদের রচিত ও শিক্ষিকা সাবিহা জান্নাতের সম্পাদনায় বিজ্ঞানযাত্রা-২ সংকলনের মোড়ক উন্মোচন করেন প্রধান শিক্ষক নূরে আলম আলম সিদ্দিকসহ শিক্ষক মন্ডলী। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও সমাজসেবক ফারুক আহমেদ।
উল্লেখ্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচির সাথে এ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক তাদের উদ্ভাবিত বেশ কয়েকটি প্রকল্পও উপস্থাপন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com