কমলগঞ্জে আম্বিয়া কেজি স্কুলে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

March 28, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের বাষির্ক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৭ মার্চ রোববার দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আস্বিয়া কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দীন, ছাদ আলী। স্কুলের শিক্ষক মোস্তাফিজুর রহমান ও মাফিয়া আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মমতা রানী সিনহা, স্কুল পরিচালনা কমিটির সদস্য সমরেন্দু সেনগুপ্ত বুলবুল। অনুষ্টানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। অনুষ্টানে ৯টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com