আরজেএফ বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক বাছিত খান

March 29, 2022,

বিশেষ প্রতিনিধি॥ আরজেএফ বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ এ মনোনীত হয়েছেন  উদীয়মান তরুণ সাংবাদিক আব্দুল বাছিত খান। রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর জুরীবোর্ড এর চেয়ারম্যান ও এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, জুরী বোর্ড সদস্য দৈনিক আজকের সংলাপ সম্পাদক সালাম মাহমুদ, জুরীবোর্ড সদস্য সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক সেকেন্দার আলম শেখ সর্বসম্মতিক্রমে এ মনোনয়ন প্রদান করেন। উন্নয়ন ও তৃণমূল অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়।

আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কৃতি সন্তান,সদাহাস্যজ্বল সংবাদ জগতে সবার প্রিয় ব্যক্তি দৈনিক নতুনদিন পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাছিত খান।

 ২৮ মার্চ সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন সেগুনবাগিচা, ঢাকায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে আরজেএফ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব  মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অবঃ) এম হারুন-অর-রশিদ বীর প্রতিক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com