কমলগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরন সভা

March 29, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ মার্চ বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসান ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে এ জনঅবহিতকরন সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মোশাইদ আলীর পরিচালানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তথ্য কমিশন সহকারী পরিচালক (হিসাব ও বাজেট) শাহাদাৎ হোসেইন, মেয়র মো. জুয়েল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আখলাকুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, শিক্ষক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আনন্দমহন সিংহ, সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব তরপদার প্রমুখ। এ সভায় শিক্ষক জনপ্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com