কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ ৩৪২০ বর্ষশুরু

April 2, 2022,

বিকুল চক্রবর্তী॥ কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ পালিত হয়েছে। জাতীয় ও নিজস্ব শান্তির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শনিবার ২ এপিল দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ কে শেরাম, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক এল জয়ন্ত কুমার সিংহ, মনিপুরি জাদুঘরের এর পরিচালক হামো মতনু বাবু ও ইমা বাংলাদেশ এর চেয়ারম্যান কবি খোইরম ইন্দ্রজিৎ। এর আগে বনদেব তার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় নতুন ফসল। পরে বের হয় নববর্ষের আনন্দে শোভাযাত্রা।
হামহাম তনু বাবু জানান, ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষ গণনা রীতি রয়েছে। ‘মালিয়াকুম’নামের এই চান্দ্র বর্ষের হিসেবে ৩৪২০তম বর্ষ আজ শনিবার থেকে শুরু হয়েছে।
এছাড়াও এ উপলক্ষ্যে আয়োজন করা হয় মনিপুরি সম্প্রদায়ের আরো বিভিন্ন ঐতিহ্যবাহিী অনুষ্ঠান মালার।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com