কমলগঞ্জের দলই চা বাগানে নব দম্পতির আত্মহত্যা

April 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে বিষপান করে একসঙ্গে জীবন দিলেন চা শ্রমিক নব দম্পতি বিপুল সাওতাল ও গীতা মাদ্রাজী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বছরখানেক আগে থেকে বিপুল ও একই বাগানের গীতার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একপর্যায়ে গীতা অন্তস্বত্তা হয়ে পড়লে ঘরে তোলার চাপ দেয় বিপুলকে। ঘরে তোলার পর বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে পারেনি। এ নিয়ে প্রায়ই বিপুলের পরিবারের সাথে তাদের ঝগড়া হতো। পরে অভিমান করে ২ এপ্রিল শনিবার সকাল ৯ দিকে বাড়ির সবার অজান্তে বিষপান করে তারা।
পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল ৪ টার তাদের মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে তারা আত্মহত্যা করেছে পুলিশ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com