কমলগঞ্জে ভানুগাছ দেবনাথ সমিতির ৫ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

April 9, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের শ্রী শ্রী দুর্গামন্দির প্রাঙ্গণে ভানুগাছ দেবনাথ সমিতির ৫ম বার্ষিক সম্মেলন শুক্রবার ৮ এপ্রিল দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যোগী সম্মিলনীর সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু রঞ্জন দেবনাথ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা দেবনাথ সমিতির সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা নীহার রঞ্জন নাথ।

ভানুগাছ দেবনাথ সমিতির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালীপদ দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যোগী সম্মিলনীর সাধারণ সম্পাদক প্রভাষক বিশ্বেশ্বর দেবনাথ, যোগী সম্মিলনী সিলেট বিভাগীয় কমিটির সদস্য গোপাল দেবনাথ (স্বপন), সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, যোগী সম্মিলনী শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি পুর্ণেন্দু দেবনাথ, সাধারণ সম্পাদক ডা: পিযুষ কান্তি দেবনাথ, সহ সভাপতি জয়ন্ত কুমার দেবনাথ, ভানুগাছ দেবনাথ সমিতির উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত দেবনাথ, চিত্তরঞ্জন দেবনাথ।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, রাইমোহন দেবনাথ, সুখময় দেবনাথ, বিজিত দেবনাথ, নারায়ণ দেবনাথ, উপানন্দ দেবনাথ, পরেশ দেবনাথ, ননীগোপাল দেবনাথ, গৌরাঙ্গ দেবনাথ, স্বপন দেবনাথ, সুবোধ দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সম্মেলন শেষে ২য় অধিবেশনে ভানুগাছ দেবনাথ সমিতির উপদেষ্টা ডা: অনন্ত দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথকে সভাপতি ও শিক্ষক কালিপদ দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ভানুগাছ দেবনাথ সমিতির নতুন কমিটি গঠন করা হয়। সবশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে বেশ কিছুসিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com