বড়লেখা থানায় নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন গৃহহীন পরিবারে গৃহ হস্তান্তর

April 10, 2022,

আব্দুর রব॥ বড়লেখা থানায় ১০ এপ্রিল রোববার সকালে আনুষ্ঠানিকভাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের আইনি সেবা প্রদানের লক্ষে নতুন একটি সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে। যা সারা দেশের প্রতিটি থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে উদ্বোধন করেছেন। এছাড়া একজন স্বামী পরিত্যক্তা গৃহহীন দরিদ্র নারীর ছেলে-মেয়ে নিয়ে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ প্রশাসনের তত্ত্ববধানে নবনির্মিত গৃহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।
৩ লক্ষাধিক টাকা ব্যয়ে উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জহির আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা ৩ সন্তানের জননী গৃহহীন রাছনা বেগমকে দৃষ্ঠিনন্দন বাড়ি নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে সার্ভিস ডেস্কের উদ্বোধন ও দরিদ্র গৃহহীন নারীকে নবনির্মিত বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com