শমশেরনগরে ইসলামিক মিশনে দুঃস্থ মহিলার মাঝে যাকাতের ভাতা বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে বিনামূল্যে সেলাই প্রশিক্ষনার্থী ৬০জন দুঃস্থ মহিলাদের মাঝে যাকাতের ভাতা বিতরন করা হয়েছে।
১২ মঙ্গলবার মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় যাকাত বোর্ড পরিচালিত ও শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে ইসলামিক মিশনের হলরুমে এ যাকাতের ভাতা বিতরন করা হয়।
ইসলামিক মিশন শমশেরনগর সিনিয়র মেডিকেল কর্মকর্তা ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও মিশনের প্রোগ্রাম অফিসার মুমিনুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. জয়নাল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক ও আব্দুল বাছিত মধু।
আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষনার্থী ৬০জন দুঃস্থ মহিলাকে এক হাজার টাকা করে যাকাতের ভাতা বিতরণ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ যাকাত বোর্ডের অর্থায়নে ও শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে এসব ভাতা বিতরণ করা হয়।
উল্লেখ্য, যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত শমশেরনগর ইসলামিক মিশনে প্রতি অর্থ বছরে ৪ মাসে ২০ জন করে দুঃস্থ মহিলাদের ৩ ব্যাচে ৬০জন মহিলাকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনার্থীদের মাঝে এক হাজার টাকা করে যাকাত ভাতা প্রদান করা হয়। প্রতি অর্থ বছরের ৩ ব্যাচের ৩ জন করে ৯ জনকে সেলাই প্রশিক্ষন শেষে ৯টি সেলাই মেশিন প্রদান করা হয়।



মন্তব্য করুন