বড়লেখায় প্রয়োজনীয় কাগজ ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮ জনকে জরিমানা

April 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় প্রয়োজনীয় কাগজ ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে আটজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ১৬ এপ্রিল বিকেলে কোর্ট এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
জানা গেছে, শনিবার বিকেলে প্রয়োজনীয় কাগজ ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮টি মোটরসাইকেল আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আট মোটরসাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী শনিবার বিকেলে প্রয়োজনীয় কাগজ ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে আটজনকে জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com