বড়লেখায় নাট্যযোদ্ধা সিলেটের ইফতার মাহফিল

April 22, 2022,

আব্দুর রব॥ বড়লেখার ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘নাট্যযোদ্ধা সিলেটের’ আয়োজনে বৃহস্পতিবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বড়লেখা পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাট্যযোদ্ধা সিলেটের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সম্মিলিত সাংস্কৃতিক  জোট জুড়ী উপজেলা শাখার সভাপতি মো. খলিলুর রহমান, বড়লেখা সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, রূপায়ন নাট্যদলের সভাপতি ডা. আ.হ.ম জুনায়েদ সিদ্দিকী, সহ-সভাপতি সুপ্রিয় দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম ইমন, বড়লেখা সহ-সভাপতি কবি বিদ্যুত রঞ্জন দেব নাথ, বাউল শিল্পী আয়াজ বাঙ্গালী, পাতাকুড়ি শিশু কিশোর থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম, তারুণ্য নাট্য  গোষ্ঠীর সহ-সভাপতি হানিফ পারভেজ, নির্যাস সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক ইসলাম জাভেদ, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, নাট্যযোদ্ধা সিলেটের সহ-সাধারণ সম্পাদক  গোলাম কিবরিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা শাখার মহিলা বিষয়ক সম্পাদক শেফালী রানী পাল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com