প্রধানমন্ত্রীর উপহারের বড়লেখায় ভূমিহীন ও গৃহহীন ৩৬টি পরিবারকে ঘর দেওয়া হচ্ছে

April 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মতো বড়লেখায় ভূমিহীন ও গৃহহীন ৩৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে নতুন ঘর তুলে দেওয়া হচ্ছে।

২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে। বড়লেখা উপজেলা প্রশাসন ২৪ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

এসময়ে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করছেন। এরই আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঘর প্রদান করা হয়েছে। এবার ঈদ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করা হবে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর করবেন। এদিন সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে বড়লেখায় ৩৬টি পরিবারকে উপজেলা পরিষদ হলরুমে নতুন ঘর প্রদান করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য হচ্ছে অর্জন হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করা। প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা সবোর্চ্চ নিষ্টার সাথে চেষ্টা করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com