কমলগঞ্জে ২৩০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

April 24, 2022,

স্টাফ রিপোর্টার॥  কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ২৩০ জন কৃষকের মাঝে ঊষি আউশ বীজ,ডিএপি, এমওপি সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কৃষকদের মাঝে সার বীজ   বিতরণ করেন স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল।  এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা অপন পাল ও দীপংকর পাল, ইউপি সচিব ভিষু ভুষণ রায়, সাবেক সচিব অজয় কুমার দাশ চৌধুরী,  ইউপি সদস্য মাহমুদ আলী,মোঃ জুনেদ খান, বুলবুল আহমেদ ওয়াতির, শাহান পারভেজ শিপন, জাকির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য রেজিয়া বেগম,খুশবা বেগম, পপি বেগম প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্তিত উপকারভোগী কৃষকদের উদ্যেশ্যে সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরে  স্বাগত বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com