বড়লেখা থানা পুলিশের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার॥ বড়লেখা থানা পুলিশের উদ্যোগে রোববার বিকেলে থানা কমপ্লেক্স ভবনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কাউছার দস্তগীর, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী প্রমুখ।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন