বড়লেখায় প্রশিক্ষিত কৃষকের মাঝে পুষ্টিকর ফলের চারা ও উপকরণ বিতরণ

April 26, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক প্রশিক্ষিত কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রজাতির পুষ্টিকর ফলের চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ করেছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এসব চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
২৫ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ার‌্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
উপজেলা কৃষি অফিসার দেবল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা ও উপকরণ বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদস্য সচিব ও সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, কৃষক নেতা জাফর আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com