জনগণের দাবি আওয়ামী লীগ সরকারই পুরণ করে- পরিবেশমন্ত্রী

May 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জনগণের দীর্ঘদিনের দাবীসমূহ আওয়ামী লীগ সরকারই পূরণ করে। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ঈর্ষণীয় সাফল্য বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থেকে এই উন্নয়নকে টেকসই করতে হবে।

পরিবেশমন্ত্রী আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী-মাধবকুণ্ড রাস্তা হতে গান্ধাইবাজার ভায়া বিওসি ডিমাই রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন শেষে তাঁর বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প গাফিলতি ও ত্রুটিবিচ্যুতি ছাড়াই যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ছাড়াও জনগণকেও তদারকি করতে হবে। কোন ত্রুটি দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।  সবাই সতর্ক থেকে উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে এর ফলাফল দীর্ঘস্থায়ী হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী এবং বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রমুখ।

এরপূর্বে,পরিবেশমন্ত্রী দুই কোটি ষোল লক্ষ টাকা ব্যয়ে বড়লেখা উপজেলার তালিমপুর আরএইচডি-আজিমগঞ্জ জিসি ভায়া তালিমপুর ইউপি অফিস রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com