নিরাপদ মৎস্যজাত পণ্যের উৎপাদন ও টেকসই বাজারজাতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

June 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মৌলভীবাজারে নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্যের উৎপাদন ও টেকসই বাজারজাতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৬ জুন বৃহস্পতিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এরপর তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করেন এবং মোবাইল এ্যাপস ‘মৎস্য অভয়ারণ্য’ উদ্বোধন করেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি দপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com