বানভাসী মানুষের পাশে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন

July 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সাবেক সমাজ কল্যাল মন্ত্রী সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে বানভাসী বন্যার্ত ১২শ পরিবারের মাঝে কোরবানীর মাংস ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
সোমবার ১১ জুলাই বিকালে, বন্যাকবলিত জেলার শেরপুর-মনুমুখ, রাজনগরের উত্তরভাগের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অসহায় গরিব বন্যার্ত ১২শ পরিবারের মধ্যে পশু কোরবানী করে মাংস ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর স্ত্রী ও মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দা সায়রা মহীসন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নৈওশের আলী খোকন, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার, মনোহর আলী- ইউ কে প্রবাসী, সৈয়দ সালমান আলী সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার শিল্পকলা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা মহসীন। এছাড়া বিতরণ কালে স্থানীয়দের মধ্যে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্যে বলেন সৈয়দ মহসিন আলী ছিলেন গরিব দুখী মেহনতি মানুষের বন্ধু। আজ উনি পৃথিবীতে নেই কিন্তু অতিতে ও উনার পরিবার জনগনের সুখে দুঃখে পাশে ছিল এখন ও আছে ভবিষ্যতে ও জনগনের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com