মৌলভীবাজারের জনগণকে আরও উন্নততর সেবা দিতে বদ্ধপরিকর জেলা প্রশাসন

July 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মধ্যকার ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে সকল উপজেলা নির্বাহী অফিসারগণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
১৩ জুলাই বুধবার এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, রাজনগর উপজেলার নির্বাহী অফিসার কর্মকর্তা পিয়াংকা পাল প্রমুখ।
এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে সর্বোচ্চ শ্রম, মেধা, যোগ্যতা, কর্মনিষ্ঠা, দক্ষতা, সততা, সদ্ব্যবহার সর্বোপরি ইতিবাচক মনোভাব নিয়ে মৌলভীবাজার জেলার জনগণকে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত জেলা প্রশাসন, মৌলভীবাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com