মৌলভীবাজার জেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিলের আহ্ববানে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
১৩ জুলাই বুধবার বিকাল মৌলভীবাজার সরকারী কলেজ স্টেডিয়ামে পাশে এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সনের নেতৃত্ত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সম্পাদক লিটন চন্দ, মাহমুদ উদ্দিন ও সৈয়দ হাসান আলী সহ জেলা যুবলীগের অন্যন্যা নেত্রীবৃন্দ।



মন্তব্য করুন