মৌলভীবাজারে মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও র‌্যালী অনুষ্ঠিত

July 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২। এ উপলক্ষে রোববার ২৪ জুলাই সকালে মৌলভীবাজার পৌরসভা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর পর এক বর্ণাঢ্য র‌্যালী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এর নেতৃত্বে বের হয়ে এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা মৎস্য মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান সহ অন্যন্যরা। শেষে অডিটরিয়ামের ভেতর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য বিভাগ জানায়, দেশে মাছ উৎপাদন বৃদ্ধি ও জনগনকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য এই আয়োজন চলবে আগামী ৭দিন ব্যাপী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com