জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন দর্শন নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

July 27, 2022,

স্টাফ রিপোর্টার॥ আগামী ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ পুলিশ পরিচালিত ৬৮টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী কুইজ প্রতিযোগিতার আযয়োজন করা হয়।
বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সার্বিক নির্দেশনায় ২৫ জুলাই সোমবার সকাল এগারোটায় সারাদেশের ন্যায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মডেল স্কুলেও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন দর্শন, তাঁর সংগ্রামী রাজনৈতিক জীবন ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের জানার আগ্রহ সৃষ্টি করে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মৌলভীবাজার পুলিশ লাইন্স মডেল স্কুলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এ- ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক জনাব আব্দুল কাইয়ূম চৌধুরী ও পুলিশ লাইন্স মডেল স্কুলের প্রধান শিক্ষক ফারিয়া বেগমসহ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com