বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ

July 30, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ জুলাই উপজেলা শিক্ষা অফিস মৌলভীবাজার সদর এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মো: ফজলুর রহমান,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহের বিলল্লা।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় অংশ নেয় ১৯৫ টি স্কুল ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com