ইলেকট্রিশিয়ান সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে র্যালী আলোচনা সভা
July 31, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে র্যালী আলোচনা সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ জুলাই সকালে এম সাইফুর রহমান অডিটরিয়াম থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির সাধারণ সম্পাদক রজত দাশ মনির সঞ্চালনায় ও ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মো: আলমগীর এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার সুমন দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির প্রধান উপদেষ্টা মো: দেওয়ান আহমদ। এসময় সিনিয়র সহ সভাপতি সালাম আহমদ জিতু,সহ সভাপতি আমিনুল ইসলাম রাজু,সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম ঝন্টুসহ সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন