বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালিত

August 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গমাতা শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট সোমবার জাতীয় মহিলা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
রাহিলা আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রশাসক জেলা পরিষদ আলহাজ্ব মিছবাহুর রহমান, যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগসাধারন সম্পাদক রেজিয়া রহমান, কৃষক লীগের সভাপতি শাহীন আহমেদ চৌধুরী প্রমুখ।
জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিকসন গৌছুদ্দিন চৌধুরীসহ জেলা মহিলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com