শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে আলোচনা সভা ও প্রদিপ প্রজ্জ্বলন

August 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মদন মোহন জিউর আখড়ায় শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে আলোচনা সভা, প্রদিপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়।
সোমবার ৮ আগষ্ট সন্ধ্যায় এম সাইফুর রহমান রোডস্থ শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়ায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রীযুক্ত নীরাজ কুমার জায়সওয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা শুরুর আগে প্রদিপ প্রজ্জ্বলন করা হয়। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com