যুক্তরাজ্যস্থ মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম সভাপতি সহ নেতৃবৃন্দকে সংবর্ধনা

August 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ তারেক জিয়ার যুব সৈনিক এর উদ্যোগে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য এর নব-গঠিত কমিটির সভাপতি শাহ সাইফুল আক্তার লিখন, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আহাদ ও তায়েফুল ইসলাম তায়েফ সদস্য নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া সিলেট বিভাগীয় জাতীয়তা বাদী ঐক্য পরিষদ সৌদি আরব এর আহবায়ক সদস্য নজরুল ইসলাম ও জেলা যুবদলের কোষাধ্যক্ষ মঞ্জুরুল আলম রুমেল স্বদেশ আগমন উপলক্ষে একই অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়।
৭ আগষ্ট রোববার সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ এর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি ফয়ছল আহমদ, সহ সভাপতি হেলু মিয়া, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি.এম মুক্তাদির রাজু, জেলা বিএনপি ক্রীড়া সম্পাদক ও পৌর বিএনপির ১ম যুগ্ম সম্পাদক সারওয়ার মজুমদার ইমন, জেলা যুবদল যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ, জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, আহবায়ক পৌর যুবদল মাহবুবুর রহমান সিপন, প্রচার সম্পাদক রাফু আহমদ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক টিপু শাহ,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাহান চৌধুরী,সদর উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক ছাব্বির আহমদ, পৌর যুবদলের ১ম যুগ্ম আহবায়ক ইহাম মোজাহিদ সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com