মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে প্রস্থাবিত বঙ্গবন্ধু বেরী লেইক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

August 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ভেতর প্রস্থাবিত বঙ্গবন্ধু বেরী লেইক উন্নয়ন প্রকল্পের প্রস্তাবিত ডিপিপি এর অঙ্গ ভিত্তিক সম্ভাব্যতা ও মূল্যায়ণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ১০ আগষ্ট দুপুরে পৌরসভার হল রুমে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ইকবাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, এলজিডির নির্বাহী প্রকৌশলী মোঃ আজিম উদ্দিন সরদার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালিক, শিশু বিষায়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ, সিনিয়র সাংবাদিক দৈনক প্রথম আলো ষ্টাফ রির্পোটার আকমল হোসেন নিপু, সাবেক প্রেসক্লাবে সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, মৌলভীবাজার২৪ ডট কম সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল।
উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র নাহিদ হোসেন, কাউন্সিলর মোঃ ফয়সল আহমদ, কাউন্সিলর সৈয়দ সেলিম হক, কাউন্সিলর পার্থ সারথি পাল, কাউন্সিল সালেহ আহমদ পাপ্পু, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান সহ মহিলা কাউন্সিলর, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মালিক ও পৌরসভার কর্মকর্তারা।
আলোচনায় বক্তরা বলেন লেকের সৌন্দর্যবর্ধন এবং শিশুদের চিত্তবিনোদনের সুবিদা রেখে লেইকটি স্থাপন করা মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com