জাতীয় শোক দিবসে বড়লেখায় ১০০ দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দিল ৫২ বিজিবি

August 15, 2022,

আব্দুর রব॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বড়লেখায় ১০০ দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ও বিজিবি’র আওতাধীন বোবারথল বিওপি’র ছোটলেখা বাজারে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শাহ আলম সিদ্দিকী।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নুর হোসেন, বিজিবি বোবারথল বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মো. মনির হোসেন। এসময় এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com