বড়লেখায় অনিয়মের দায়ে ৩ পেট্টলের দোকানকে জরিমানা

August 23, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় নানা অনিয়মের দায়ে ৩টি খোলা পেট্টলের দোকানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় বিএসটিআই সিলেটের উর্ধ্বতন পরীক্ষক সুমন সাহা ও থানার এসআই জিয়াউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
জানা গেছে, বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারের একটি খোলা পেট্টলের দোকানকে ২০ হাজার টাকা ও দক্ষিণ শাহবাজপুর বাজারের দুইটি খোলা পেট্টলের দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজারসহ সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী অভিযানে ৩টি খোলা পেট্টলের দোকানদারকে অনিয়মের দায়ে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করে জানান, অনিয়মের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com