বড়লেখায় ইফা’র বিদায়ী সুপারভাইজারকে সংবর্ধনা

September 3, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় ইসলামীক ফাউন্ডেশনের বিদায়ী ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ আব্দুল বারীকে বৃহস্পতিবার ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সংবর্ধনা দিয়েছেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। তিনি বিদায়ী ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ আব্দুল বারীকে ধন্যবাদপত্র প্রদান করেন।
নবনিযুক্ত ফিল্ড সুপারভাইজার মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, সংবর্ধিত বিদায়ী ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আব্দুল বারী, শাহবাজপুর খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা খয়রুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com